সর্বশেষ

Monday, October 3, 2016

কুমিল্লাবাসীদের যে সুখবর দিলেন নাফিসা কামাল

চান্দিনা প্রতিদিন ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, আপনারা বলেন আমি কুমিল্লার গর্ব কিন্তু আমি বলি কুমিল্লা আমার গর্ব। যে দশজন ইয়েস কার্ড পেলেন তাদের পেয়ে আমরা আনন্দিত। সেই সাথে কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি সফল করলেন।
তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দশ জন বিদেশী খেলোয়াড়সহ দলের সব খেলোয়াড়কে নিয়ে আমরা কুমিল্লায় আসবো। আমাদের জন্য দোয়া করবেন আবারো যে গতবারের মতো ভালো কিছু দেখাতে পারি। তিনি বলেন, লটারিতে আমাদের ভাগ্য খুব ভালো না, গতবার লটারীতে ৬-এ ছিলাম। এবার আমরা সপ্তম।
সে যাই হোক দলের অধিনায়ক মাশরাফি সন্তুষ্ট, কোচ সস্তুষ্ট। মাঠে আবার লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। ট্রফি পাই আর না পাই, আমরা চাই ভালো খেলতে যাবে সবাই আমাদেরকে মনে রাখে। তিনি বলেন, বিপিএলের প্লেয়ার ড্রাফটে কুমিল্লার রাসেলকে পেয়েছি। আমরা তাকে নিয়ে নিয়েছি। আগামীবার যে এ তালিকায় কুমিল্লার তিন চারটা রাসেল থাকে যাতে আমরা তাদের দলে নিতে পারি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট তার বক্তব্যে বলেন, গতবার দলের খেলোয়াড়ের তালিকা দেখে অনেকেরই মন খারাপ হয়েছিল। কিন্তু আমরা চ্যাম্পিয়ান হয়েছি। ক্রিকেট খেলায় মাঠেই হবে খেলা। নতুন ও তরুণ অনেক ভালো ভালো খেলোয়াড় পেয়েছি। গতবারের ধারাবাহিকতা ধরে রাখবো, ইনশাল্লাহ।

No comments:

Post a Comment

Adbox