মহাঅষ্টমীর পূজা শেষে (রোববার) দুপুরে মাইজখার ইউনিয়নের আওধাতা সার্বজনীন দুর্গা মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের মাঝে টি-শার্ট বিতরণ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান।
আওধাতা যুব সংঘের উদ্যোগে এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
পূজা মন্ডপের সভাপতি ডা. নিত্যানন্দ পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখাল পাল মাস্টার, এনজিও সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর পরিচালক সন্তোষ চন্দ্র পাল, জালাল মেম্বার, ভবতোষ পাল প্রমুখ।



No comments:
Post a Comment