Sunday, June 25, 2017
চান্দিনায় ৩ পদে ১২ শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি
চান্দিনা প্রতিদিন ডেস্ক: চান্দিনার বেলাশ্বরে অবস্থিত সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টি ক্যাটাগরিতে ১২ জন শিক্ষকসহ কম্পিউটার অপারেটর, দারোয়ান এবং বাবুর্চি পদে মোট ১৬ জন নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
সহকারি শিক্ষক পদে ৫জন, জুনিয়র সহকারি শিক্ষক পদে ৫জন, সহকারি শিক্ষক (মৌলভী) পদে ২ জন, কম্পিউটার অপারেট পদে ২জন, দারোয়ান পদে ১ জন এবং বাবুর্চি পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
সহকারি শিক্ষক পদের জন্য প্রার্থীদের যে কোন বিষয়ে স্নাতক কিংবা সমমান ডিগ্রি, জুনিয়র সহকারি শিক্ষক পদে যে কোন বিভাগ থেকে এইচ.এস.সি, সহকারি শিক্ষক (মৌলভী) পদে ২ জন, কম্পিউটার অপারেটর পদে সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে।
সহকারি শিক্ষক পদে ৫ হাজার টাকা, বাবুর্চি পদে ৩হাজার ৮শ’ টাকা এবং বাকি পদসমূহের জন্য শুরুর দিকে ৪ হাজার টাকা বেতনে নিয়োগ দিবেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে বেতন বাড়ানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তারা।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুন সকাল ১০টায় সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment