সর্বশেষ

Tuesday, October 10, 2017

চান্দিনায় ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সাদেক হোসেন:
কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে খাল দখল ও খাস ভূমিতে অবৈধ স্থাপনায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 
সোমবার (৯ অক্টোবর) সকালে থেকে দিন ব্যাপী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে চান্দিনা থানা পুলিশ, র‌্যাব-১১, কুমিল্লা জেলা পুলিশ ও চান্দিনা ফায়ার স্টেশন এর দমকল কর্মীরা সহায়তা করেন।প্রশাসনিক সূত্রে জানাযায়, নবাবপুর বাজারের খাস ভূমি ও খাল দখল করে স্থানীয় লোকজন অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। 
আবার স্থানীয় প্রভাবশালী মহল ওই সব দোকান থেকে ২-৫ লাখ টাকা পর্যন্ত অগ্রীম নিয়ে এবং মাসিক ৫-১০ হাজার টাকা ভাড়া আদায় করে আসছিল। রাস্তার পাশে এবং খাল দখল করে ওই সব স্থাপনা গড়ে তোলায় একদিকে যানবাহন চলাচল ও মানুষ বাজারে যাতায়াতে যেমন বিঘ্ন ঘটছিল অপরদিকে খাল ভরাট ও খালের মধ্যে মাচা দিয়ে দোকান ঘর নির্মাণ করায় এবং দোকান-পাটের ময়লা-আবর্জনায় পানি নিস্কাশনে মারাত্মক বেঘাত ঘটে চলছিল। চলতি বছরের ২৮ আগস্ট তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় নদী ও খালের পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী স্থাপনা উচ্ছেদে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওই উচ্ছেদ অভিযান হয়। এতে ১৭টি অবৈধ দোকান উচ্ছেদ করে খাস ভূমি ও খাল অবৈধ দখল মুক্ত করা হয়। 
দোল্লাই নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাইফুল নেওয়াজ জানান, ‘সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের মাধ্যমে ১৭টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় তিনটি দোকান ভাঙা হয় নি।’এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে মোবাইল কোর্ট এর মাধ্যমে পণ্যের দাম উল্লেখ না থাকায় ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

No comments:

Post a Comment

Adbox