Sunday, October 1, 2017
চান্দিনায় তিশা বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল ৭ জনের
সাদেক হোসেন:
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী তিশা এক্সক্লুসিভ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একই পরিবারের ২ জনসহ ৭ জন নিহত হয়েছেন । এদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় আরো ২০ জন যাত্রী।
রোববার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চার জনের পরিচয় পাওয়া যায়। এরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বিনাম উদ্দিন এর ছেলে গোলাপ খান (৬০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে ওমান প্রবাসী মো. জসিম উদ্দিন (৩৫), চান্দিনার বামনিখোলা গ্রামের শাহজাহান এর ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সুজন (২২) ।
আহতরা চান্দিনা উপজেলা ও গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-০৯৩৩)নূরিতলা নামকস্থানে একটি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার আরো দুইজনকে মৃত ঘোষণা করে।
ওই দুর্ঘটনায় আহতের মধ্যে দেবিদ্বারের জয়পুর গ্রামের ওয়ালিউল্লাহ্ (৩৫) তার ছেলে ইব্রাহীম (৭ মাস), একই উপজেলার শ্রীকাইল গ্রামের আবু তাহের এর ছেলে রিপন (৪৫), চান্দিনা উপজেলা বাড়েরা গ্রামের সুফিয়া (৪৫) সহ ১০ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অপর আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থলে চান্দিনা ফায়ার স্টেশন এর দমকল কর্মী, চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এর পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ হাইওয়ে পুলিশ এর কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment