সর্বশেষ

Sunday, October 2, 2016

কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলার ১১তম সম্মেলন; বাশার সভাপতি ও পরেশ কর সাধারণ সম্পাদক

মনিরুল ইসলাম, দেবিদ্বার থেকে: “ভাত-কাপড়-জমি-কাজ ও সমাজতন্ত্রের সংগ্রাম চলবে, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতা থেকে দেশ বাঁচাতে দুই জোটের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলুন।” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি.পি.বি) কুমিল্লা জেলার ১১তম সম্মেলন শনিবার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। কাউন্সিলে কমরেড এবিএম আতিকুর রহমান
বাশারকে সভাপতি ও কমরেড পরেশ করকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কমরেড মোহাম্মদ হোসেন, কমরেড সূধাংসু কুমার নন্দী, কমরেড অধ্যাপক জওহুল লাল দত্ত। ১৩ সদস্যের বাকী ৬জন আগামী ৪বছরে পর্যায়ক্রমে যোগ্যতানুযায়ী কো-াপি করা হবে।
গত শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে দুইদিন ব্যপী অনুষ্ঠিত সম্মেলনের উদ্ভোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি.পি.বি) কেন্দ্রীয় কমিটির সদস্য, তেল-গ্যাস খনিজ সম্পদ ও  বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স। দ্বিতীয় দিন (শনিবার) সাংগঠনিক অধিবেশনে কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড মফিজুল ইসলাম এবং কমরেড মোহাম্মদ হোসেনের সভাপতি প্যানেলের সভাপতিত্বে উক্ত কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এডভোকেট সোহেল আহমেদ।

No comments:

Post a Comment

Adbox