সর্বশেষ

Sunday, October 2, 2016

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয় মুরাদনগরের টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লা জেলায় শ্রেষ্ঠত্বের পর এবার চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে মুরাদনগর উপজেলার টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ১৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কাব শিক্ষক ও কর্মচারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিার চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মাহবুবুর রহমান বিল্লাহ প্রতিযোগিতা পর্যালোচনা করে মুরাদনগর উপজেলার টনকী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিভাগীয় শেষ্ঠ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। এ সংক্রন্ত একটি চিঠি মঙ্গলবার বিকেলে
মুরাদনগর উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আসে। টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় ভাবে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এম.পি, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণসহ উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়েছে।
জানা যায়, গাজীউল হক চৌধুরী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহনের পর বিদ্যালয়টি শিা, সাংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়টিতে ১৪ জন শিক ও প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত  ৯২০ জন শিার্থী রয়েছে। প্রতি বছর সমাপনী পরীায় সাফল্যের সাথে কৃতকার্য হয়ে আসছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে প্রাক-প্রাথমিকে শ্রেণিক সাজানো, বিদ্যালয়ের আঙিনায় বাগান সৃজন, শিকদের পাঠদান, শিার্থীদের উপস্থিতির হার, নিয়মিত খেলাধুলা, শিকদের নৈমিত্তিক ছুটি ও ভালো ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক গাজীউল হক চৌধুরী জানান, বিদ্যালয়টি মুরাদনগর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়ে পরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহকারী শিক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায়ই বিদ্যালয়টি শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে উপজেলা শিা কর্মকর্তা এএনএম মাহবুব আলম বলেন, বিদ্যালয়ের কর্মকান্ড বিবেচনা করে বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়  ঘোষণা করা হয়ে থাকে। টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়ের সব শর্ত পূরণ করেছে।

No comments:

Post a Comment

Adbox