সর্বশেষ

Wednesday, October 5, 2016

দেবীদ্বারে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ২০

স্টাফ রিপোর্টার: দেবীদ্বার উপজেলার আলিয়াবাদ (জাফরগঞ্জ) এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী ‘সুগন্ধ্যা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী যাত্রী পরিবহন ‘লেগুনা’র মূখমোখী সংঘর্ষে এক যুবক নিহত ও অন্ত:ত ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত যুবক দূর্ঘটনায় কবলিত লেগুনার চালক দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের সহিদুল ইসরাম’র পুত্র মোখলেসুর রহমান(২০)। আহতদের মধ্যে মারাত্মক আহত দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কবির আহমেদ’র স্ত্রী আমেনা বেগম(৫৫)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকী আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
সংবাদ পেয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ,এস.আই) রবিউল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ ও দূর্ঘটনায় কবলিত বাস ও লেগুনা উদ্ধার করে দেবীদ্বার থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় কুটি থেকে কুমিল্লাগামী ‘সুগন্ধ্যা’ পরিবহনের (নং- চট্র মেট্রো- ব- ১১-০২৭৪) একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এবং ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী দ্রুতগামী যাত্রী পরিবহন ‘লেগুনা’ (নং- ঢাকা-মেট্রো-ম- ৫১-২০২২) যাওয়ার পথে ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক’র দেবীদ্বার উপজেলার আলিয়াবাদ (জাফরগঞ্জ) এলাকায় মূখমোখী সংঘর্ষ হয়। এসময় লেগুনাকে সুগন্ধ্যা চাপা দিয়ে দুমড়ে-মুচরে নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী জমিতে মুখ থুবড়ে পড়ে যায়। এসময় লেগুনা পরিবহনের চালক ঘটনাস্থলে পিষ্ট হয়ে নিহত হন, হেলপার সহ ৭/৮জন যাত্রী মারাত্মক আহত হয়। অপরদিকে দূর্ঘটনায় কবলিত সুগন্ধ্যা পরিবহনের সকল যাত্রীই কম বেশী আহত হয়েছেন। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দূর্ঘটনয় কবলিতদের উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা আরো জানান, ফিটনেস বিহিন গাড়ি ও ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ, অপরিপক্ক চালকের কারনে প্রতিদিন দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। 
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মোঃ গোলাম কিবরিয়া জানান, নিহতের লাশ  ও দূর্ঘটনায় কবলিত গাড়ি দু’টি ক্রেন’র সাহায্যে উদ্ধার করে দেবীদ্বার থানায় নিয়ে আসি। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিচলছে। তবে নিহতের স্বজনেরা কোন ধরনের অভিযোগ ছাড়াই লাশ গ্রহনের অনুমতি চেয়ে এডিএম’র নিকট আবেদন করেছেন।

No comments:

Post a Comment

Adbox