সর্বশেষ

Sunday, October 2, 2016

মাশরাফি ভক্ত এখন কোথায়?

চান্দিনা প্রতিদিন ডেস্ক: শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা দর্শক মেহেদী হাসানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মিরপুর মডেল থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, 'জিজ্ঞাসাবাদে তার ব্যাপারে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে মাশরাফির ভক্ত। তবে পুরোপুরি নিশ্চিত হতে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।'
আটককৃত মেহেদী হাসান ইউনাইডেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি সাভারে। তিনি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবচাইতে ব্যয়বহুল গ্যালারিগুলোর একটিতে বসেছিলেন। গ্র্যান্ড স্ট্যান্ড নামের এই গ্যালারিটি খেলোয়াড়দের সাজঘরের উপরেই অবস্থিত। একমাত্র এই গ্যালারির সামনেই কোন গ্রিল বা লোহার জাল দেয়া নেই। বাকী পুরো স্টেডিয়ামের গ্যালারির সম্মুখভাগেই এমনভাবে লোহার গ্রিল দেয়া যে কোন দর্শকের পক্ষে মাঠের ভেতরে ঢুকে পড়া সম্ভব না।
আফগানিস্তানের ব্যাটিংয়ের ২৯তম ওভারের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফির সঙ্গে হাত মেলাতে আচমকা মাঠে ঢুকে পড়েন মেহেদী হাসান। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে নেমে দৌড় দিয়ে পৌঁছে যান সিলি মিডঅনে দাঁড়ানো মাশরাফির কাছে। ততক্ষণে তাকে পেছন থেকে ধাওয়া করতে করতে মাশরাফির কাছে এসে পৌঁছান বিসিবির নিরাপত্তাকর্মীরাও। মাশরাফি প্রথমে আগন্তুক ব্যক্তিটিকে পাশে টেনে নিরাপত্তাকর্মীদের বিচলিত না হতে বলেন। ততক্ষণে মাঠে এসে পৌঁছান নিরাপত্তা প্রধান মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট আট-দশজন। আগন্তুককে সঙ্গে নিয়ে কয়েক হাত সামনে এগিয়ে যাওয়ার পর নিরাপত্তাকর্মীদের হাতে ছেড়ে দেন।এ সময় মাশরাফি তাদের বলেন, তাকে যেন গ্যালারিতে নিয়ে বসানো হয়। ম্যাচশেষে তিনি কথা বলবেন।

No comments:

Post a Comment

Adbox