Sunday, October 2, 2016
বরুড়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার
বরুড়ায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের
দেলোয়ার হোসেনের বসত ঘর বজ্রপাতের আগুন লেগে যায়। ঐ আগুন থেকে দেলোয়ার
হোসেনের বসতঘর সহ ৩টি ঘর পুড়ে যায়। রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগায়
পরিবারের সকলে ঘর ছেড়ে বের হয়ে আসে। তাৎক্ষণিক আগুন নেভাতে না পারলে ঘরে
থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব
আবদুল খালেক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার নাজীম, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান
মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদেরকে শান্তনা দেন এবং উপজেলা
পরিষদের ফান্ড থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment