Tuesday, November 8, 2016
যুগল জীবনে তিন বছরে রেলপথমন্ত্রী
দিনটি ছিল শুক্রবার, ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজনীতির পেছনে ছুটে চলা কুমিল্লার সন্তান রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি। যুগল জীবনে তিন বছরে পা দিলেন তিনি।
তবে খুশির সংবাদ হলো গত ২৮ মে মন্ত্রীর ঘর আলো করে আসে পরিবারে নতুন সদস্য। প্রথম কন্যা সন্তানের বাবা হন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।২য় বিবাহ বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন না হলেও নেতকর্মীরা এ দিন ভুলে যায় নি। কেক কেটে উদযাপন করেছেন এবং নেতাকর্মীরা মন্ত্রীর শুভকামনা করেন।
পারিবাকির সূত্রে জানা যায়, মাননীয় রেলপথমন্ত্রী তাঁর একমাত্র কন্যা সন্তান ও তাদের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তাঁর ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
এ বর্ষিয়াণ রাজনীতিবিদ একাত্তরের মুক্তিযোদ্ধে মুজিব বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধে অংশ নিয়ে ছিলেন তিনি কুমিলা -১১ চৌদ্দগ্রাম এর বর্তমান সংসদ সদস্য। । ৩১ মে, ১৯৪৭ তারিখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৭০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পাস করেন। মুজিবুল হক মুজিব ১৯৭০ সালে ছাত্রলীগে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পরে কুমিলা জেলা যুবলীগের সভাপতি থেকে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কুমিলা জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক।
১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ এবং কুমিলা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ২০০৮ এর ২৯ ডিসেম্বরের নির্বাচনে পূনরায় এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হবার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সংসদ কমিটি এবং পিটিশন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একই সাথে মহান জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment