Monday, January 23, 2017
মুরাদনগরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
মুরাদনগর(কুমিল্লা)সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউপির বড়পুকুরিয়া গ্রাম থেকে বাচ্চু মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ উপ-পরিদর্শক মো: আবুল হাসান মিয়া নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
জানা যায়, টনকি ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের হায়দার আলী মুন্সী বাড়ীর মৃত মকসুদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া রবিবার রাতে ঘর থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। সোমবার সকালে বাড়ীর পাশে পেয়ারা গাছের সাথে বাচ্চু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
বাচ্চু মৃত্যুটি একটি চক্র আত্মহত্যা বলে প্রচার করলেও ঘটনাটি পূর্ব পরিকল্পিত ঘটানো হয়েছে বলে ধারনা স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্বি নিয়ে সন্তানদের সাথে দন্দ ও বাচ্চু মিয়ার প্রবাসী ছেলে আবু সাইদের স্ত্রী আকলীমা আক্তারের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। একটু কিছু দন্ধ হলেই পুত্র বধূর বাড়ির লোকজন এসে তাদের হুমকি দিত। সোমবার সকালেই বাড়ির পাশের একটি গাছে বাচ্চু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। ফাঁসি দেওয়ার চিত্র ও ঘটনার পরিপেক্ষিতে স্থানীয়রা তার এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছে।
বাঙ্গরা বাজার থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আবুল হাসান মিয়া বলেন ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Tags
# মুরাদনগর
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
মুরাদনগর
Labels:
মুরাদনগর
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment