সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এতে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ তালিকায় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক তালিকায় একই কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেণী শিক্ষক (বাংলা) গৌতম কুমার দেব এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী (উচ্চ মাধ্যমিক) ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র খাদিজাতুল কোবরা সেরা পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার পায় কাদুটি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান টামটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ উল্লাহ, শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় প্রধান এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির ভূইয়া, শ্রেষ্ঠ মাদ্রাসা শ্রেণী শিক্ষক কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মো. ছাদেকুর রহমান, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (আরবী প্রভাষক) আবেদা-নূর ফাজিল মাদ্রাসার মাও. মোহাম্মদ নূর হোসাইন, বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মায়মুন আক্তার লিমা।
শ্রেষ্ঠ স্কাউট ধেরারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম, শ্রেষ্ঠ গালর্স গাইড দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তানভীর তানহা, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফয়েজুর রহমান, শ্রেষ্ঠ গালস গাইড শিক্ষক দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রৌশন আরা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।



No comments:
Post a Comment