Saturday, May 27, 2017
চান্দিনায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল
স্টাফ রিপোর্টার: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড চান্দিনা উপজেলা (কুমিল্লা) শাখার উদ্যোগে স্বাগত মিছিল বের হয়। গত (২৬ মে) শুক্রবার বাদ আসর মিছিলটি ছায়কোট কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার গেইটের সামনে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন মুফতী এম.এ মবিন আনোয়ারী রেজভী। এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, উপজেলা শাখা মুয়াল্লীম মুফতী আহমাদ রেজা, মাও: শাহআলম, মাও: মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেন, সাঙগঠনিক সম্পাদক মাও: কাজী আ: রশিদ, মো: রুবেল শাওন, প্রচার সম্পাদক কাজী রুবেল, মো: রিপন, মাও: হুমায়ন কবির, সমাজ কল্যাণ সম্পাদক মো: সোলমান, আবু হানিফ, রমিজ উদ্দিন মেম্বার, সালাহ উদ্দিন, উপস্থিত ছিলেন মৌলভী ওয়ালী উল্লাহ,্ আবু ইউসুফ, বিল্লাল হোসেন, আ: কাদের, মৌলভী রবিউল, কাজী মনির, আবুল খায়ের।
ওই সময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সিনেমা হল এবং দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখা, ইফতার সামগ্রিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি না মিশানো, এবং প্রতিটি উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment