সর্বশেষ

Wednesday, May 24, 2017

চান্দিনায় ককটেল বিস্ফোরণ; শিশু আহত

সাদেক হোসেন:
কুমিল্লার চান্দিনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় এক শিশু আহত হয়।
বুধবার (২৪ মে) সকালে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মিষ্টির প্যাকেট থেকে আরো অবিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করে। এসময় আতঙ্কে মানুষ এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানান, একটি মিষ্টির প্যাকেট থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। এর আগে ১টি ককটেল বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কে বা কারা ককটেলগুলো ফেলে রেখেছে এ বিষয়ে তদন্ত চলছে। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা গেছে।

No comments:

Post a Comment

Adbox