সর্বশেষ

Monday, May 22, 2017

কেন্দ্রীয় ছাত্রলীগের পোস্ট পেলেন চান্দিনার কাওসার

কাওসার আহমেদ
সাদেক হোসেন: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ‘উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক’ পদে মনোনীত হলেন চান্দিনার কাওসার আহমেদ।
২১ মে (রবিবার) সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
কাওসার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সাতগাঁও গ্রামের আওয়ামীলীগ নেতা নূরুল ইসলামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক ব্যাবসা’ বিষয়ে পড়াশুনা করছেন।
বিষয়টি নিশ্চিত করে কাওসার আহমেদ জানায়, দল আমাকে মূল্যায়ন করায় আমি অনেক খুশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১ ও ২০৪১’ বাস্তবায়নে যেন সর্বদা কাজ করে যেতে পারি সে দোয়াই করবেন।

কাওসার অতীতে জসীম উদ্দিন হলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments:

Post a Comment

Adbox