সর্বশেষ

Monday, May 22, 2017

চান্দিনায় মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার: চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রোববার (২১ মে) বিকাল সোয়া ৫টায় পানিপাড়া গ্রামের জুম্মন মিয়ার বাড়ির সামনে ওই ঘটনা ঘটে। আহত মো. মনির হোসেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য।
এদিকে এলাকায় ওই খবর ছড়িয়ে পড়লে মনির হোসেন এর ক্ষুব্ধ সমর্থকরা পানিপাড়া নতুন বাংলা বাজারে প্রতিপক্ষের বেশ কয়েকটি দোকান-পাট ভাঙচুর করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনদের সূত্রে জানাযায়, রোববার বিকেলে পানিপাড়া নতুন বাংলা বাজার থেকে কেনাকাটা করে পানিপাড়ায় তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা দা, ছেনি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জাহাঙ্গীর আলম তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, ‘হামলার বিষয়ে শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

No comments:

Post a Comment

Adbox