![]() |
| এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু |
Monday, May 15, 2017
দ্বিতীয় বারের মত এফবিসিসিআই পরিচালক নির্বাচিত চান্দিনার মুনতাকিম আশরাফ টিটু
স্টাফ রিপোর্টার: ব্যাবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে দ্বিতীয়বারের মত পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি তনয় মুনতাকিম আশরাফ টিটু।
গত ১৪ মে ২০১৭-২০১৯ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনে মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত গনতান্ত্রিক পরিষদ থেকে ১১ নং ব্যালটে মুনতাকিম আশরাফ টিটু ১৯০৫ ভোটের মধ্যে ১১০৫ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেন।
মুনতাকিম আশরাফ টিটু ব্যাবসায়িক জীবনে চান্দিনা ফার্মল্যান্ড এন্ড কোল্ড ষ্টোরেজ এর ব্যাবস্থাপনা পরিচালক সহ অসংখ্য ব্যাবসায়ি প্রতিষ্ঠানের পরিচালক। রাজনৈতিকভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এবং চান্দিনা উপজেলা আওয়য়ামীলীগের সিনিয়র সহ সভাপতি।
দ্বিতীয় বারের মত তিনি এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতাদের মধ্যে-চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, চান্দিনা পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ আহবায়ক মো. মোসলেহ উদ্দিন, চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সি, যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও মো. ইমাম হোসেন সরকার চেয়ারম্যান, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ সভাপতি সৈয়দ মো. মহিউদ্দিন, সাধারন সম্পাদক মো. আশেক ইসলাম,উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment