সর্বশেষ

Thursday, May 18, 2017

চান্দিনায় ভ্রাম্যমান বইমেলায় শিক্ষার্থীদের ঢল

স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত হউক বাংলাদেশ’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে দিশা পরিচালিত ‘আলোঘর প্রকাশনা’ শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ওই বই মেলার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 
সকালে ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, আলোঘর প্রকাশনা শাখা উপদেষ্টা শালীমা নাজনীন বিথি, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনিছুর রহমান, সমন্বয়কারী প্রশিক্ষক আবুল খায়ের, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল হাসান, চান্দিনা আলোঘর শাখা ব্যবস্থাপক ফারহানা জাহান প্রমুখ।

No comments:

Post a Comment

Adbox