সর্বশেষ

Thursday, May 11, 2017

চান্দিনা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে মেয়র মফিজুল ইসলাম

সাদেক হোসেন: রাজস্ব, এডিপি ও এমজিএসপি’র অর্থায়নে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার নয় ওয়ার্ডে ৭৪টি প্রকল্পের কাজে সময় কাটাচ্ছেন চান্দিনা পৌরসভার মেয়র ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মফিজুল ইসলাম। এই কাজে তাকে সহযোগিতা করছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
গত মাসের শেষের দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের চান্দিনা কাজী বাড়ীর সামনের রাস্তা সিসি ঢালাইকরণ কাজ উদ্ভোধনের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্পের কাজ। বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার, নবনির্মিত সড়কের উদ্ভোধন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রধান সড়কের দুই পাশের মাস্টার ড্রেন, সড়ক বাতি,  রোড ডিভাইডার, পানি সরবরাহ সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড যেন পৌরবাসীর চোখে পড়ার মত।
এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল( বুধবার) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওই প্রকল্পের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্ভোধন করেন মেয়র মফিজুল ইসলাম।
জানা যায়, সকালে চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের রারিরচর এলাকায় রাস্তা এবং ড্রেনের নির্মাণ কাজ চান্দিনা পৌরসভার মেয়র। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. শহীদুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, কাজী জাফর উল্লাহ্ আজাদ, মো. দুলাল মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহিনসার হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্মৃতি এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. শহিদুল ইসলাম সাইদ।
বিকালে চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ডের হারং ভূইয়া মার্কেট থেকে মাহফুজ মাস্টারের বাড়ি পর্যন্ত নব-নির্মিত সড়কের উদ্বোধন করেন মেয়র মো. মফিজুল ইসলাম।বিকালের ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান সরকার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দুলাল মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহিনসার হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রোহেদ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. জসিমুজ্জামান সহ আরো অনেকে।
উন্নয়কমূলক কর্মাকান্ডের বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম বলেন- ‘পৌরসভা গঠনের দুই দশকের মধ্যে রাজস্ব ফান্ড থেকে এবারের মতো বড় উন্নয়ন কাজ বিগত দিনে হয় নি। বর্তমান পরিষদ রাজস্ব ফান্ড থেকে আড়াই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছে। এছাড়া আমরা নির্বাচিত হওয়ার পর বিশ্ব ব্যাংকের প্রায় ১৫ কোটি টাকা অর্থায়নে চান্দিনা পালকি সিনামা হল থেকে হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শুরু করি। বর্তমানে কাজ চলমান রয়েছে।

No comments:

Post a Comment

Adbox