Thursday, May 11, 2017
শপথ নিলেন সাক্কু; প্রধানমন্ত্রীর দোয়া চাইলেন
স্টাফ রিপোর্টার:
এসময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘কুমিল্লার উন্নয়ন জনগণের কল্যানের উন্নয়ন, সরকারের যে সকল প্রকল্প কুমিল্লায় পরিচালিত হচ্ছে সেগুলো যেন সঠিক সুষ্ঠ ও সুন্দর ভাবে হয়। কুমিল্লার উন্নয়নের জন্য আরো পদক্ষেপ নেয়া হবে, যা যা প্রয়োজন তা সরকার করবে।’
গত ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটে তিনি আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন।
সাক্কুকে নিয়ে দেশের মোট ১১টি সিটি করপোরেশনে মেয়র হিসেবে বিএনপি নেতার সংখ্যা হবে ছয় এ। সাক্কু ছাড়া অন্যরা হলেন গাজীপুরে এম এ মান্নান, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মনিরুজ্জামান মনি, বরিশালে আহসান হাবিব কামাল এবং সিলেটে আরিফুল হক।
এই মেয়ররা ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনে নানাভাবে ঝামেলায় পড়েছেন সন্ত্রাস ও নাশকতার মামলার কারণে। মামলায় অভিযোগপত্র দেয়ার পর একাধিক মেয়রকে একাধিকবার বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উচ্চ আদালত একাধিকবার সেই আদেশ স্থগিতও করেছে।
Tags
# কুমিল্লা সদর
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
কুমিল্লা সদর
Labels:
কুমিল্লা সদর
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment