সর্বশেষ

Monday, May 8, 2017

দেবীদ্বারে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা


দেবীদ্বার প্রতিনিধিদেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌসী(১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মোঃ জসিম উদ্দিনের মেয়ে ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌসী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে অকৃতকার্য হয়। ধারণা করা হচ্ছে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে। 
পুলিশ খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘মেয়েটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাগে ক্ষোভে ও লজ্জায় তার উড়না দিয়েই ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আরো নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’ 

No comments:

Post a Comment

Adbox