Monday, May 8, 2017
চান্দিনায় জাল নোটসহ চক্রের ৪ সদস্য আটক
সাদেক হোসেন: কুমিল্লার চান্দিনায় এক লাখ টাকার জাল নোটসহ দুই নারীসহ চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্মকর্তারা। সোমবার (৮ মে) দুপুরে চান্দিনা বাজারস্থ ইসলামী ব্যাংক প্রা: লি: থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কুমিল্লার বুড়চিং উপজেলার শাহ্ দৌলতপুর গ্রামের শাহআলম এর স্ত্রী আলেয়া বেগম (৪৫), তার স্বামী শাহ আলম (৫৫), ছেলে আল আমিন (১৮) এবং একই গ্রামের আকবর হোসেন এর শামছুন্নাহার (২২)।
ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলাম ব্যাংক চান্দিনা শাখার ক্যাশে জাল নোট প্রদান ব্যাংকের গ্রাহকদের মধ্যে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। সক্রিয় ওই চক্রটির কাছে সাধারণ গ্রাহক অসহায় হয়ে পড়েছে। বেড়েছে ব্যাংক কর্মকর্তাদের ভোগান্তি। সোমবার দুপুরে দুই নারী ১হাজার টাকার ২টি বান্ডেলে ২ লাখ টাকা জমা প্রদান করে। ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুনার সময় একটি বান্ডেল সম্পূর্ণ জাল হিসেবে ধরা পড়ে। পরবর্তীতে ওই বান্ডেলের সবগুলো নোটের একই নম্বরসহ পাশাপাশি জালনোট সনাক্ত করা হয়। তাদেরকে আটক করার পরপর আরও ২টি ব্যক্তি তাদের হয়ে দালালি করে আসছিল। পরে তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
এ ঘটনায় ব্যাংকের সহকারি অফিসার ফয়সাল আহমেদ ভূইয়া বাদী হয়ে চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, ব্যাংক কর্মকর্তার অভিযোগের ভিত্তিত্বে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment