সর্বশেষ

Sunday, May 7, 2017

চান্দিনায় তিন গরু চোর আটক

বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় গরু চুরির অপরাধে তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার  বিকেলে উপজেলার মাধাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করার পর রোববার (৭ মে) সকালে পুলিশে সোপর্দ করা হয়। 
আটক গরু চোররা হলো- মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের শাহ আলম এর ছেলে কাউছার হোসেন (২১), কুটুম্বপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শাহজালাল (২৩) ও নাওতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মন্টু মিয়ার (২২)। 
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে নাওতলা গ্রামের জনৈক হিজবুল্লাহ মিয়ার গোয়াল ঘর থেকে ৯০ হাজার টাকা মূল্যের গাভী চুরি করে নিয়ে কসাইর কাছে বিক্রি করে দেয় চোর চক্র। লোক মারধর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে আটক করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে হাজির করে। এক পর্যায়ে চোর চক্র গরু চুরি ও পরে কসাইর কাছে বিক্রি করার বিষয়টি স্বীকার করায় তাদেরকে পুলিশে কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, নাওতলা এলাকায় গরু চোরের একাধিক সিন্ডিকেট রয়েছে। 

No comments:

Post a Comment

Adbox