Monday, May 8, 2017
চান্দিনা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীরের জামিন লাভ
বিশেষ প্রতিবেদক:
চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সোমবার (৮ মে) সকালে জামিনে মুক্তি লাভ করেছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌঁছলে চান্দিনা পৌর যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক গাজী মো. মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, আবু বকর সিদ্দিক মেম্বার, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, পৌর যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, মো. ওমর ফারুক, যুবলীগ নেতা মো. হাসান গাজী প্রমুখ। উপজেলা যুবলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে একটি মামলা হয়। ওই মামলায় তিনি জেলহাজতে ছিলেন।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment