সর্বশেষ

Wednesday, May 31, 2017

চান্দিনায় লরি চাপায় কাস্টমস কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চান্দিনায় লরি চাপায় সিরাজুল ইসলাম (৫৬) নামে এক কাষ্টমস কর্মকর্তা নিহত হয়েছে বুধবার (৩১মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস ষ্টেশন এলাকায় দূর্ঘটনা ঘটে
নিহত সিরাজুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের হাজী আব্দুল গণির ছেলে তিনি কুমিল্লা কাষ্টমস অফিসের চান্দিনা সার্কেলে কর্মরত ছিলেন 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের কর্মস্থল চান্দিনা-বাগুর বাস স্টেশন আসার পর রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি লং ভ্যাহিকল (লড়ি) চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন

No comments:

Post a Comment

Adbox