Sunday, May 28, 2017
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৩ হৃদয়ের প্রাণ; এলাকায় শোকের মাতুম
স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন হৃদয়ের। হৃদয় নামে তিন বন্ধু কুমিল্লা থেকে দাউদকান্দি গৌরীপুর ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।
নিহতদের পরিবার জানায়, রবিবার ভোরে কুমিল্লা থেকে পিকআপ যোগে গৌরীপুর ফেরার পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় রাস্তার পাশে থাকা একটি কার্ভাডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে অপর একটি গাড়ি পিকআপটিকে চাপা দেয়। এর ফলে পিকআপে থাকা হৃদয় নামের তিন জন নিহত এবং চালক আহত হয়।
নিহত প্রত্যেকের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামে। তাদের তিন জনের নামই হৃদয় আহমেদ। তারা পরস্পর অত্যন্ত ঘনিষ্ট বন্ধু ছিল।
নিহতরা হলো, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের শাহিন মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৯) ও আঃ মমিন ড্রাইভারের ছেলে হৃদয় আহমেদ (২০) এবং পেন্নাই ফকির বাড়ির আমির হোসেনের ছেলে হৃদয় আহমেদ (১৮)।
পিকআপ চালক উত্তর পেন্নাই গ্রামের মোঃ রবিউল্লাহ ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। কেউ এক সাথে তিন হৃদয় হারানো মেনে নিতে পারছেন না।
রবিবার বাদ আসর স্বল্প পেন্নাই দিঘীরপাড় মাদ্রাসা মাঠে দুই হৃদয়ের নামাজের জানাজা শেষে স্বল্প পেন্নাই কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে পেন্নাই শাহী ঈদগাহ মাঠে অপর হৃদয়ের জানাজা শেষে পেন্নাই কবরস্থানে দাফন করা হয়। দুটি জানাজায় হাজারো মানুষের ঢল নামে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত তিন জনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণির মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
Tags
# দাউদকান্দি
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
দাউদকান্দি
Labels:
দাউদকান্দি
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment