সর্বশেষ

Tuesday, May 23, 2017

চান্দিনার মাইজখারে সেলিম-জামাল দ্বন্দ্ব; বলির পাঠা সমর্থকেরা

সাদেক হোসেন: চান্দিনার মাইজখার ইউনিয়ন। প্রভাবশালী দুই আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন। দু’জনেই দুটি গ্রুপ মেইনটেইন করেন। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দীর্ঘ দিনের। কিছুদিন পর পর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। উত্তেজিত সমর্থকেরা প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়ছে অনয়াসেই। ঠিক যেন নির্বাচনী সহিংসতা। মূলত: গত বছরের ইউপি নির্বাচন থেকে শুরু হয়েছিল এই দু’ গ্রুপের দ্বন্দ্ব। থেমে থাকেনি মামলা-পাল্টা মামলা।ইতিমধ্যে হত্যা মামলা থেকে শুরু করে প্রায় অর্ধশতাধিক মামলাও রয়েছে ওই ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত নেতা-কর্মীদের বিরুদ্ধে। আর তাদের দুই গ্রুপের দলাদলীতে বলির পাঠা হচ্ছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
রোববার (২১ মে) বিকাল সোয়া ৫টায় ইউনিয়নের পানিপাড়া গ্রামে কতিপয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মনির চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন এর লোক হিসেবে চিহ্নিত হওয়ায় সেলিম চেয়ারম্যান গ্রুপ এ ঘটনায় ঘটিয়েছে দাবি করা হয়।
ওই ঘটনার পরপর মনির হোসেন চেয়ারম্যানের ক্ষুব্ধ সমর্থকরা পানিপাড়া নতুন বাংলা বাজারে প্রতিপক্ষের কয়েকটি দোকান-পাটসহ সেলিম চেয়ারম্যান এর অফিস ভাঙচুর করে। এছাড়া সেলিম চেয়ারম্যান এর ঘনিষ্ঠ সহচর কৃষ্ণ দেবনাথ এর বড় ভাই তপন দেবনাথের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলায় সেলিম চেয়ারম্যান এর অফিস, তার চাচা অলী উল্লাহ দোকান, কৃষ্ণ দেবনাথের সেলুন দোকান, মোক্তারের ওয়ার্কসপ, মো. অপুর ভেটারইটি স্টোর বাবুল মিয়ার চাউল দোকানে ভাংচুর করার হয়। এদিকে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সেলিম-জামাল’র মধ্যকার গ্রুপিং অনতিবিলম্বে নিরসন করা না হলে সামনের দিনগুলোতে মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা আরো ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়বেন বলে হতাশা ব্যক্ত করেন অভীজ্ঞ মহল।
এদিকে, এলাকাবাসী ওই দুই গ্রুপকে সহিংসতা বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসার আহবান জানান। সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি  ও স্থানীয় প্রশাসনের নিকট বিরাজমান দ্বন্দ্বের বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

Adbox