সর্বশেষ

Tuesday, July 11, 2017

মনোনয়ন দৌড়ে এগিয়ে রেদোয়ান?

ডেস্ক রিপোর্ট: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা ও আংশিক বরুড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ- সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন একটি সংবাদ পরিবেশন করেছেন দেশের একমাত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোর.কম’।
গত ১০ জুলাই প্রজ্ঞা-অভিজ্ঞতায় এগিয়ে মোস্তফা-রেদোয়ান শিরোনামে সংবাদ পরিবেশন করেছেন বাংলানিউজ। চান্দিনা প্রতিদিন পাঠকদের জন্য বাংলানিউজের কয়েকটি লাইন হুবহু তুলে ধরা হলো-
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ।
রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক বিচক্ষণতা, নেতৃত্বগুণ ও বায়োজ্যেষ্ঠতায় এগিয়ে মোস্তফা জামল হায়দার। আর কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিজ্ঞতায় এগিয়ে সাবেক দুই বারের মন্ত্রী রেদোয়ান আহমেদ। দুই দলের এ দুই মহাসচিবের মনোনয়ন প্রায় নিশ্চিতই বলা যায়‍।‌‌
মনোনয়নের বিষয়ে রেদোয়ন আহমেদ বলেন, আন্দোলন, নির্বাচন, সরকার গঠন- এ তিন লক্ষ্যকে সামনে রেখে জোট গঠন করা হয়েছিল। সুতরাং নির্বাচনে জোটের তৃতীয় বৃহৎ দল হিসেবে এলডিপি একাধিক আসন আশা করতেই পারে। সেখানে চেয়ারম্যান-মহাসচিবের মনোনয়ন পাওয়াটা স্বাভাবিক।`
পুরো সংবাদটি দেখতে ক্লিক করুন এখানে-
এদিকে এ ধরণের সংবাদ ভিত্তিহীন, উড়ো খবর বলে দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। মনোনয়নের বিষয়ে নেত্রী (ম্যাডাম খালেদা জিয়া) এখনও কিছু সিদ্ধান্ত নেন নি। নির্বাচন তো এখনও অনেক দূরে। অথচ এসব উড়ো খবর ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন খোরশেদ আলম।
এর আগে গত ৫ জুলাই দেশের ১ম শ্রেণির জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকাও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করেছেন।





No comments:

Post a Comment

Adbox