Tuesday, July 11, 2017
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ৬ জন আহত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জিজান যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি আহত হয়েছেন। তাদের সবাই কুমিল্লার বলে জানা গেছে। জায়গাটি রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আহতদের মধ্যে রিয়াদ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনের বড় ছেল নির্জন মাসুম ও তার ছোট ভাই রুপন রয়েছেন। বাকি চারজন হলেন শরিফ, সাকাওয়াত হোসেন, খোরশেদ আলম ও জাবেদ হোসাইন।
প্রাথমিকভাবে আহতদের স্থানীয় আল রাইয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত খোরশেদ আলমকে রিয়াদ থেকে ৩০০ কিলোমিটার দূরে আলগুয়াইয়া নামক স্থানে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।
বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
Tags
# প্রবাসে কুমিল্লা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
প্রবাসে কুমিল্লা
Labels:
প্রবাসে কুমিল্লা
Location:
Chandina, Bangladesh
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment