সর্বশেষ

Thursday, July 6, 2017

কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী রেদোয়ান?

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমেধ্যই বিএনপি জোটে আসন ভাগাভাগি নিয়ে দেনদরবার শুরু হয়ে গেছে। তবে এবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিকরা প্রত্যাশা অনুযায়ী এবার খুব বেশি আসনে ছাড় পাবে না। তবে মনোনয়ন নিশ্চিত করতে এরই মধ্যে জোটে দেনদরবার শুরু হয়ে গেছে।
তবে গত ৫ জুলাই দৈনিক কালের কন্ঠ পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলেছেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ২০ দলীয় জোটের শরীক দল এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি)’র মহাসচিব ড. রেদোয়ন আহমেদ এর মনোনয়ন প্রায় নিশ্চিত।
পত্রিকাটি লিখেছেন, চট্টগ্রাম-১৩ আসনে অলি আহমদের নিজের,  কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদের এবং লক্ষ্মীপুর-১ আসনে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের মনোনয়ন প্রায় নিশ্চিত।
এদিকে পত্রিকাতে এই খবর পড়ে চান্দিনা উপজেলার এলডিপি নেতৃবৃন্দরা আনন্দের জোয়ারে ভাসছেন।উপজেলার প্রতিটি অলি-গলিতে প্রচারণা চালাচ্ছেন তাদের নেতার (রেদোয়ান আহমেদ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত। সে লক্ষ্যে তারা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন সাধারণ ভোটারদের।
রেদোয়ন আহমেদের বিশ্বস্ত কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে বেশ চাঙ্গা মনোভাব নিয়ে রেদেয়ান আহমেরদ এর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসেছেন। নেতার ছবির সাথে জুড়ে দিয়েছেন ‘ধানের শীষ’ প্রতীকও। কমেন্ট আর পাল্টা কমেন্ট এর মাধ্যমে সবাইকে জানান দিচ্ছেন- এই আসন থেকে বিএনপি দলের নয় শরীক দল এলডিপি প্রার্থীর মনোনয়ন নিশ্চিত।
অপরদিকে এই খবরে কর্ণপাত কিংবা চক্ষুপাত কোনটাই করেননি উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসব খবরকে এক রকমের উড়ো খবর মনে করছেন তারা।
উপজেলা বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ জানান, দলের নেত্রী এখনো কারোর মনোনয়ন নিশ্চিত করেননি। তবে এ পর্যন্ত এই আসনে এগিয়ে বিএনপির প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। তৃণমূল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে, গ্রহণযোগ্যতা এবং সার্বিক বিষয় চিন্তা-ভাবনা করেই নেত্রী সিদ্ধান্ত নিবেন- কে এই আসন থেকে নির্বাচন করবেন।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে ধানের শীষের ব্যানারে মনোনয়ন চাইবেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। তার পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদও ধানের শীষে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।   

No comments:

Post a Comment

Adbox