Saturday, October 14, 2017
চান্দিনায় মসজিদের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব; দু’পক্ষের সংঘর্ষে আহত ২
সাদেক হোসেন:
শুক্রবার জুম্মা নামাজ শেষে
দোতলা জামে মসজিদ প্রাঙ্গণে
এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দোতলা গ্রামের
মৃত আব্দুল করিম এর
ছেলে জাহাঙ্গীর আলম মুন্সি ও
মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়
সূত্রে জানাযায়, দোতলা জামে মসজিদে
প্রায় ২০ বছর যাবৎ
সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন
স্থানীয় মুসল্লি হাজী ছিদ্দিকুর রহমান
মাষ্টার। তাকে
অপসারণ করার লক্ষ্যে ওই
গ্রামের একটি মহল সক্রিয়
হয়ে উঠে। এতে
দুইটি পক্ষ সৃষ্টি হয়ে
দীর্ঘদিন যাবৎ গোলযোগ চলছিল। বিষয়টি
সমাধান করার লক্ষ্যে শুক্রবার
জুম্মা নামাজ শেষে কেরনখাল
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ এর
উপস্থিতিতে একটি সভার আহবান
করা হয়। ওই
সভায় দুই পক্ষের মধ্যে
কথা কাটাকাটির এক পর্যায়ে জনৈক
মনির হোসেনসহ আরও কয়েকজনের একটি
গ্রুপ অপর গ্রুপের সাথে
মারামারি সৃষ্টি করে।
পরে চান্দিনা থানা পুলিশ গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চান্দিনা
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির
উদ্দিন মৃধা জানান, স্থানীয়
ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা
চলছে।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment