Saturday, October 14, 2017
চান্দিনায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
চান্দিনা প্রতিনিধি:
'দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি' শ্লোগানে চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে চান্দিনা উপজেলা চত্বর থেকে
একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক
আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম সরকার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (এমসি) মোঃ এরশাদুল হক ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সহকারী মোঃ শামছুল আলম।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment