Friday, May 19, 2017
চান্দিনার জোয়াগে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের উত্তর জোয়াগ গ্রামে শুক্রবার (১৯ মে) বিকেলে ৯৭টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩৫ লক্ষাধিক টাকা অর্থায়নে দেড় কিলোমিটার এলাকা জুড়ে ওই নতুন ওই বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান। আওয়ামীলীগ নেতা প্রফেসর মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, রবকরই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস ছালাম সওদাগর, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. খোরশেদ আলম জুয়েল মুন্সী প্রমুখ।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment