সর্বশেষ

Friday, May 19, 2017

চান্দিনায় এফবিসিসিআই'র ভাইস প্রেসিডেন্ট টিটুকে সংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিবেদক: চান্দিনা উপজেলা যুবলীগ এর কর্মী সমাবেশ ও এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু’র সংবর্ধনা শুক্রবার (১৯ মে) বিকেলে দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এম.পি।

উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন মাস্টার, মো. জসিম উদ্দিন, শুহিলপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ যুগ্ম-আহবায়ক মো. ইমাম হোসেন সরকার, যুবলীগ নেতা মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম, আহবায়ক সদস্য মো.আতাউর রহমান গনি, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন প্রমুখ।

No comments:

Post a Comment

Adbox