Saturday, May 20, 2017
দেবিদ্বারের সুলতানপুর স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) ইউনিয়নের নূরমানিকচর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুলতানপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম ভূইয়া এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. শাহজাহান সরকার। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য শাহদাৎ হোসেন মিঠু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ আবু, ইউপি স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা নূরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গোলাম মোস্তফা জুয়েল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুজন, ছাত্রলীগ যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল মুন্সির হাতেকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
Tags
# দেবিদ্বার
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
দেবিদ্বার
Labels:
দেবিদ্বার
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment