Monday, May 8, 2017
চান্দিনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
তাহমিদ মিসু: ‘সকল হাত এক করি, নারী ও শিশুর নির্যাতন বন্ধ করি’ এই স্লোগান নিয়ে সোমবার (৮ মে) বেসরকারি সংস্থা ব্র্যাক এর আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন মোসলেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা সমাজসেবা কমকর্তা মো. আবদুল আউয়াল।
পিও (ভিএডব্লিউসি) কুমিল্লা পলাশ কুমার দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসইউএম (টিভি) চান্দিনা শাখা মো. কামরুজ্জামান, ব্র্যাক শিক্ষা কর্মসূচী সিনিয়র শাখা ব্যবস্থাপক জিতেন্দ্রনাথ বিশ্বাস, এসইউএম (এইচআরএলএস) মেরিনা পারভীন, ফেসিলিটেটর মো. আলমগীর, প্রধান শিক্ষক তপন কুমার, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক রূপসী বাংলার সাংবাদিক রিপন আহমেদ ভূইয়া, উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ এরশাদুল হক ভূইয়া, নারীনেত্রী সুফিয়া আক্তার প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
Tags
# চান্দিনা
About Unknown
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
চান্দিনা
Labels:
চান্দিনা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment